Description
আপনি শহরের হোন কিংবা গ্রামের,
ব্যবসায়ী হোন বা স্টুডেন্ট, চাকরিজীবী কিংবা হাউজওয়াইফ,
আপনার হাতে শূন্য টাকা থাকুক বা কোটি টাকা,
আপনি যে সেক্টরেই ব্যবসা করতে চান না কেন,
আপনি অবশ্যই একটি পার্ফেক্ট বিজনেস আইডিয়া খুঁজে পাবেন এই বইটিতে!
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে নতুন ব্যবসায়িক সম্ভাবনার অভাব নেই। প্রতিদিন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির বিকাশের সাথে সাথে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হচ্ছে।
এই বইটি লিখা হয়েছে সেইসব স্বাপ্নিক উদ্যোক্তাদের জন্য, যারা নিত্য নতুন ব্যবসার আইডিয়া খোঁজ করেন।
এই বইটিতে আমি 2000+ ব্যবসার আইডিয়া তুলে ধরেছি। এই ২ হাজার+ আইডিয়ার মধ্যে এমন অনেক ব্যবসার নাম বা আইডিয়া আপনি পাবেন যেগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নেই।
ধারণা না থাকার পরেও, আপনি কিভাবে খুব সহজেই সেই ব্যবসা সম্পর্কে বিস্তারিত রিসার্চ করতে পারবেন, তা নিয়ে আমি একটি (ফ্রি) কোর্স এই বইটিতে যুক্ত করে দিয়েছি। যা সম্পূর্ণ ফ্রিতেই উপভোগ করতে পারবেন।
আমি আশাবাদী, এই ই-বুকটি আপনাকে হাজারো ব্যবসা সম্পর্কে ধারণা দেয়ার মাধ্যমে, আপনার জন্য পার্ফেক্ট ব্যবসা খুঁজে পেতে সাহায্য করবে।
আপনি যেদিন আমার বইটি থেকে পাওয়া আইডিয়া নিয়ে বিজনেস করে সফল হবেন, সেদিন হবে আমার ও আমার এই বইয়ের প্রকৃত সফলতা।
সেদিন আমাকে ম্যাসেজ করে বললেই হবে, ডিয়ার “হাফিজ আল ফাহাদ” আপনি ও আপনার বই সফল
